বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজনগরে জমকালো আয়োজনে একই মঞ্চে দুই পিতৃহীন কনের বিয়ে
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’। সংগঠনটির উদ্যোগে একই মঞ্চে দুই পিতৃহীন ও অসচ্ছল পরিবারের কনের বিয়ের আয়োজন করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন), রাজনগর উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। আলোঝলমলে পরিবেশ, বর্ণাঢ্য সাজসজ্জা, বরযাত্রী ও শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

নববধূরা হলেন, রাজনগর উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগম ও মহলাল এলাকার রাজনা বেগম। তারা দুজনেই পিতৃহীন এবং অসচ্ছল পরিবারের সন্তান। জানা গেছে, উভয় পরিবারের তীব্র সাধ থাকলেও সাধ্য ছিল না ধুমধাম করে বিয়ে আয়োজনের। যেখানে দুমুঠো ভাত জোগাড় করাই কষ্টসাধ্য, সেখানে বিয়ের এত বয় আয়োজন ছিল তাদের কাছে এক অলীক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল ‘ছায়া রাজনগর সামাজিক সংগঠন’।

অনুষ্ঠানে শুধু ধুমধাম করে খাইয়েই দায়িত্ব শেষ করেনি সংগঠনটি। নব দম্পতিরা যাতে সুন্দরভাবে সংসার করতে পারেন, সেজন্য এ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু গৃহস্থালি সামগ্রীও উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে যখন মালাবদল হলো, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবার অনুপস্থিতি ভুলে সমাজের একঝাঁক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বজনদের চোখের জলে বিদায় নিলেন মদিনা ও রাজনা। 

পিতৃহীন দুই কনের রাজকীয় বিয়ের এ উদ্যোগটি জেলাজুড়ে সাড়া ফেলেছে। দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত এই সংগঠনের এমন আয়োজন ছিল মানবিকবতার উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে এর উদ্যোক্তাদের প্রশংসায় ভাসিয়েছেন নেটিজনরা।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বমহলে প্রশংসা কুঁড়িয়েছে সংগঠনের মহৎ এ উদ্যোগটি। 

আয়োজক সূত্রে জানা যায় সংগঠনটির উদ্যোগে উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগমের বিয়ে ঘরগাঁও গ্রামের এক যুবকের সঙ্গে এবং রাজনা বেগমের বিয়ে মহলাল এলাকার এক যুবকের সঙ্গে সম্পন্ন হয়। বিেেত বরযাত্রীসহ প্রায় তিন শতাধিক অতিথি মানুষ অংশ নেন।
 
নববধূ মদিনা বেগম ও রাজনা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের বাবা নেই। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে এমন আয়োজন করা সম্ভব ছিল না। যারা তাদের নতুন জীবনের পথচলায় সহায়তা করেছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞ। নতুন জীবনসঙ্গীকে নিয়ে যেন বাকিটা জীবন সুখে-শান্তিতে কাটাতে পারে এজন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন। 

সংগঠনের অন্যতম দুই উদ্যোক্তা জয়নাল খান ও রুজনা বেগম জানান, তারা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়নোর চেষ্টা করেন। তবে দুই পিতৃহীন  মেয়ের মুখে হাসি ফোটাতে পেরে এবং তাদের জমকালো বিয়ে দিতে পেরে সংগঠনের সবাই আজ ভীষণ আনন্দিত। এটাই আমাদের বড় প্রাপ্তি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close