রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      
দেশজুড়ে
ফটিকছড়িতে রাবার বোঝাই ট্রাক জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ঢালারমুখ এলাকা থেকে রাবার বোঝাই একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে জানান দাঁতমারা রাবার বাগানের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন।

জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাতে একটি চক্র দাঁতমারা রাবার বাগান এলাকা থেকে মিনিট্রাকে করে চোরাই রাবার পাচার করে নিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ১০টায় গাড়িটি নিচিন্তা এলাকার ঢালারমুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি সড়কের পাশে ধানের জমিতে পড়ে যায়। সময় চালক পালিয়ে যান।

পরে মঙ্গলবার দুপুরে দাঁতমারা রাবার বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে ভুজপুর থানায় নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা দুই হাজার ৮৫০ কেজি রাবার জব্দ করা হয়। 

বাগান কর্তৃপক্ষের দাবি, জব্দ করা রাবারের ভোক্তা পর্যায়ের বাজার মূল্য ৬ লাখ টাকার বেশি।

মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় রাবারসহ গাড়িটি উদ্ধার করে ভুজপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় বাগানের পক্ষ থেকে মামলা করা হবে। রাবার চুরি বন্ধে আমরা প্রতিরাতে অভিযান পরিচালনা করছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উদ্ধার   ফটিকছড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close