শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
দেশজুড়ে
পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনি উঠান বৈঠক
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়ার নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন মো. খোকন ভূঁইয়া। 

ইঞ্জিনিয়ার সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সুলতান আহমদ সুমন। 

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শফিকুর রহমান ভূঁইয়া, আ. বাতান ভূঁইয়া, সেলিম, সায়েফ আলী, নুরুল আমিন, ডাক্তার (ডা.) শফিকুর রহমান, ডা. হুমায়ুন, জহিরুল ইসলাম মুহুরি, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম।

বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একজন জনবান্ধব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। 

পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. খোকন ভূঁইয়ার পাশে থাকার এবং তার প্রতি সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।

মো. খোকন ভূঁইয়া এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে পীরযাত্রাপুর  ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ জন্য মো. খোকন ভূঁইয়া এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পীরযাত্রাপুর ইউনিয়ন   চেয়ারম্যান প্রার্থী খোকন ভূঁইয়া   নির্বাচনি উঠান বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close