শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তার ছেলে নবাব আলীর। বাইরে এসে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেছিল কি না, তা ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।’ 

তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

কেকে/ এসএমএন  



আরও সংবাদ   বিষয়:  মোহনপুর   নারীর মরদেহ উদ্ধার   রাজশাহী   হত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close