শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণে দুজন গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় ককটেল সদৃশ বিস্ফোরক বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৪০), যিনি ‘টোকাই সুমন’ নামে পরিচিত এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাঙারি মালামাল বিক্রির জন্য একটি বস্তা নিয়ে রুহুল আমিনের দোকানে যান সুমন। পরে দোকানে থাকা ওজন মাপার যন্ত্রে বস্তাভর্তি মালামাল ওজন করা হয়। একপর্যায়ে বস্তা থেকে মালামাল নিচে ঢালার সময় লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুমন ও দোকানদার রুহুল আমিন গুরুতর আহত হন।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   ককটেল বিস্ফোরণ   বিস্ফোরক   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close