শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
২৪’-এর ঐক্য বিনষ্ট হতে দেবে না বিএনপি : সংস্কৃতিমন্ত্রী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ও জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে বিএনপি রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটির হাতে স্বাধীনতার পতাকা, তাই ২৪’-এর ঐক্য বিনষ্ট হতে দেওয়া হবে না।’ 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ।

সভায় সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রবিরোধী কোনো অপকর্মের ছাড় দেওয়া হবে না। কোনো অপশক্তির অপকর্ম আমরা দেখতে চাই না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যা করা হচ্ছে, তার কোনো ছাড় দেওয়া হবে না।’ 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমমনা রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘গণহত্যাকারীরা ১৭ বছর ধরে খুন, গুম ও নির্যাতন চালিয়েছে। স্ত্রীর কাছ থেকে স্বামীকে, মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে ফাঁসি দেওয়া হয়েছে। দেশের মানুষ তাদের আর দেখতে চায় না।’

বিএনপি কোনো অপশক্তির হুমকিতে ভয় পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাঘের গর্জনকে ভয় পাব না, আর হনুমানের ভেংচিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ 

২৪’-এর চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।

কেকে/ এসএমএন    


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নিতাই রায় চৌধুরী   মাগুরা   আইনশৃঙ্খলা   গণ-অভ্যুত্থান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close