বগুড়ার আদমদীঘি উপজেলার পালোয়ানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি প্রফেসর ড. আব্দুল লতিফ পালোয়ান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিম তালুকদারসহ পালোয়ানপাড়া, কালাইকুড়ি, কৈকুড়ি, কোমারভোগ, চক সোনার ও আমইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এলাকার শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
স্থানীয়দের প্রত্যাশা, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্প্রসারণ এবং সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
এলাকাবাসী মাদ্রাসাটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে সরকারি-বেসরকারি সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।
কেকে/এমএ