শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় জোরপূর্বক বাড়িঘর ও জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ১৭টি পরিবার। 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকার সড়কে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর (হাতিগাড়া) এলাকার রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক ও সিরাজউদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মৃত হযরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার ও দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের পাঁয়তারা করছেন। দিনরাত বাজার বা রাস্তা ঘাটে তাঁদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন অভিযুক্ত ব্যক্তিরা। 

ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ ১০ বছর আগে বৈধভাবে মোট ৫৫ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং উচ্ছেদের হুমকি দিচ্ছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুরে জীবনের নিরাপত্তা   পরিবারের মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close