শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      
দেশজুড়ে
সহযোদ্ধা শিল্পীর মৃত্যুতে নীলফামারীতে যাত্রা ফেডারেশনের শোকসভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যাত্রাশিল্পী ও নীলফামারী জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি বিনয় কুমার রায়ের মৃত্যুতে শোকসভা করেছে জেলা যাত্রা ফেডারেশন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামে প্রয়াত শিল্পীর সমাধিস্থলের পাশে এ শোকসভার আয়োজন করা হয়। 

সভার আগে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেডারেশনের নেতারা।

জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি সুধাংশু রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সম্মানিত সভাপতি মো. মকছেদ আলী।

তিনি বলেন, ‘বিনয় কুমার রায় গোটা জেলায় একজন প্রতিভাবান অভিনয়শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। যাত্রাপালা কিংবা নাটক, যেকোনো চরিত্রে তার অভিনয় ছিল সাবলীল ও প্রাণবন্ত। খুব সহজেই তিনি একটি চরিত্রকে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারতেন। তাকে হারিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যাত্রা ফেডারেশনের সহসভাপতি ব্রজেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক চঞ্চল চ্যাটার্জী, সহসম্পাদক যগেন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক জয়শঙ্কর রায়, নারী বিষয়ক সম্পাদক জ্যোৎস্না রানী রায়, সহসম্পাদিকা অর্পা রানী রায় ও চন্দনা রানী রায় এবং সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রায়।

গত ১৫ নভেম্বর নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় একটি যাত্রাপালায় অভিনয় শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই শেষনিশ্বাস ত্যাগ করেন বিনয় কুমার রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পেশায় শিক্ষক বিনয় কুমার রায় ডোমার উপজেলার নিমোজখানা বাগডোকরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি স্কাউটের দিনাজপুর অঞ্চলে সক্রিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। ফুটবলার হিসেবেও তার পরিচিতি ছিল। নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় শিক্ষক। তার বাবা প্রয়াত নগেন্দ্র নাথ রায় ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  যাত্রাশিল্পী   নীলফামারী   ডোমার   শোকসভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close