সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      
দেশজুড়ে
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবাসিক ভবনের গেটে গুলি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটির পাঁচলাইশ থানাধীন হামজারবাগে একটি আবাসিক ভবনের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ভবনের মালিকের প্রবাসী ছেলের কাছে কয়েক দিন পূর্বে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

গতকাল সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগের রুনা টাওয়ার নামে ভবনটির প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক ভবনের গেটে গিয়ে প্রহরীর সাথে কথা বলে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে দুই রাউন্ড গুলি ছোড়ার সংবাদ পাওয়া যায়। দুই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

ভবনটির মালিক ইউনূসের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্প্রতি তার বড় ছেলে দেশে এসেছেন। 

তিনি বলেন, ‘কয়েক দিন আগে একটি ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজের মাধ্যমে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার রাতে দুই যুবক ভবনে গিয়ে প্রহরীর সঙ্গে কথা বলে। পরে ফিরে যাওয়ার সময় তারা গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বলে রাখা ভালো, গেল ১৩ জুলাই সিটির বাকলিয়া এক্সরোড এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রামে গুলি   ৫০ লাখ টাকা চাঁদা   হামজারবাগ   রুনা টাওয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close