মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকায় বসবাসকারী ২৫০ পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ৎ
 
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়।

বক্তরা আরও বলেন, এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরী কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে বাস টার্মিনাল, উপজেলা পরিষদ, পূর্বদিকে আনসার ক্যাম্প রয়েছে। সে রাস্তা দিয়ে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের অনেক ছাত্র-ছাত্রী সে রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলাচল করে থাকে। মানুষের প্রয়োজনে সেখানে একটি এ্যাম্বুলেন্সও যেতে পারে না। অথচ সরকারি ৩০ ফিট রাস্তা যারা অবৈধ দখল করে আছে তাদের প্রত্যেকের বসতবাড়ি জমি রয়েছে। 

মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   অবৈধ স্থাপনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close