বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      
রাজনীতি
নিখোঁজ জিসানের সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান দীর্ঘ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছে ছাত্রশিবির।

শুক্রবার (১২ জুন) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে জিসান আহমেদ প্রধানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ঘটনার পরপরই পরিবার পুলিশকে অবহিত করলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, উদ্ধারের বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় এবং পুলিশের আচরণ উদ্বেগের জন্ম দিচ্ছে।

ছাত্রশিবিরের দাবি, একটি চক্র জিসানকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। এ বিষয়ে ব্যবহৃত ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর, আইজিপি ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জিসান আহমেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close