সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নতুন নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ ব্যাখ্যা চান।

পোস্টে শফিকুর রহমান লিখেছেন, ‘বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে হাইকমিশনার কী বোঝাতে চেয়েছেন, তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।’

শফিকুর রহমান লিখেছেন, ‘ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।’
  
তিনি আরও লিখেন, ‘সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।’
 
শফিকুর রহমানের মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। তাই, বিষয়টির দ্রুত ও স্পষ্ট সুরাহা প্রয়োজন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভারতীয় হাইকমিশনার   ব্যাখ্যা চাওয়া   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close