বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করলেন ডিসি নূরুল করিম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

শনিবার (১৩ জুন) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. নূরুল করিম ভূঁইয়া আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে নিজ হাতে কোদাল তুলে নিয়ে বৃক্ষরোপণ করেন। 

এ সময় তিনি বলেন, “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন।” তাঁর এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।”

জেলা প্রশাসন, গাজীপুর এবং ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলদ গাছের চারা রোপণ করা হয়।

পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনে পরিণত হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।”

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close