গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্ধারিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সবার সম্মতিতে ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বের কমিটির সভাপতি তাজুল ইসলাম সানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।
মাসিক সাধারণ সভার শুরুতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রতিবেদন উপস্থাপন করেন। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাদেক মিয়া। প্রতিবেদনগুলোর ওপর আলোচনায় অংশ নেন উপদেষ্টা ও সদস্যরা। আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলো বিবেচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ।
সভার দ্বিতীয় অধিবেশনে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে এবং রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হয়। পরে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত তিনজনের নাম ঘোষণা করেন।
তারা হলেন সভাপতি সেলিম শেখ (দৈনিক আমাদের কণ্ঠ), সাধারণ সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ)।
শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন উন্মুক্ত আলোচনায় সবার মতামতের ভিত্তিতে বাকি ছয়টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তারা হলেন সহসভাপতি নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহি) এবং মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।
কেকে/এলএ