মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
বিবিধ
আজ বিশ্ব গোসল দিবস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গোসল আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। শরীর পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে মানসিক প্রশান্তি অর্জন—সব ক্ষেত্রেই গোসলের গুরুত্ব অপরিসীম। তাই আজ (১৪ জুন) পালিত হচ্ছে বিশ্ব গোসল দিবস

গোসল আমাদের শরীরের অতিরিক্ত তাপ রোধ এবং ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়া রোগ-জীবাণু থেকে মুক্ত থাকতে রোজ একবার গোসলের বিকল্প নেই। তাই আজ নানাভাবে করতে পারেন এই দিনটিকে উৎযাপন। আয়েশিভাবে পানি ভর্তি বাথটাবে শুয়ে কিছুক্ষণ ফেলতে পারেন স্বস্তির নিঃশ্বাস।

তবে মনে প্রশ্ন জাগতে পারে, গোসলের মতো একটি কাজের জন্য আবার দিবসের প্রয়োজন হয়? হতেই পারে। কতকিছুরই তো দিবস পালিত হয়। আরেকটি প্রশ্ন জাগতে পারে, এই দিবসটি কীভাবে এলো?

১৪ জুন গ্রিক গণিতবিদ, বিজ্ঞানী এবং পণ্ডিত আর্কিমিডিস গোসলের সময় আবিষ্কার করেছিলেন, পানিতে ডুবে কোনো বস্তুর আয়তন সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে! এই আবিষ্কারের উত্তেজনা ধরে রাখতে না পেরে আর্কিমিডিস বাথটাব থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বলেন, “ইউরেকা, ইউরেকা!” শুধু তাই নয় তিনি আনন্দে গ্রিসের সিরাকিউজের রাস্তায় দৌড়াতে শুরু করেন। 

ধারণা করা হয়, আর্কিমিডিসের সেই আনন্দের দিনটির স্মরণে ১৪ জুনকে গোসল দিবস হিসেবে বেছে নেয়া হয়েছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close