মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
জাতীয়
২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতি আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন জমা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে নুরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলও অংশ নিয়েছে।’ 

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাই এক যোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নুরুল ইসলাম আরও বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধানের দাঁড়ি-কমা-সেমিকোলন সব সংশোধন করা হবে। কিন্তু সংবিধান নতুন করে লেখা হবে না।’ 

এ সময় সচিবালয়ে পার্টির কোনো মিটিং ছিল না বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা নিয়ম রক্ষার নির্বাচন না। তারা (বিরোধী দল) বলতেই পারে। তারপরও ভোটে অংশ নেওয়ায় তাদের ধন্যবাদ।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল   রাষ্ট্রপতি নির্বাচন   নুরুল ইসলাম মনি   গয়েশ্বর চন্দ্র রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close