মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
রাজধানী
মগবাজারে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটির মগবাজারে একটি ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের ভবনে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে চারটি ব্যাংক আছে। ব্যাংকগুলো হলো, মার্কেন্টাইল, পূবালী, ব্র্যাক ও আইএফআইসি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে আসেনি। ঘটনাস্থলে থাকা দল শুধু ধোঁয়া দেখতে পাওয়ার তথ্য জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মগবাজারে আগুন   বহুতল ভবনে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close