শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
জাতীয়
এলজিইডির ক্রিম প্রকল্পে জিসিএফ প্রতিনিধি দলের মিশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প ও এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) মূল্যায়ন মিশন সম্পন্ন হয়েছে।

মিশন চলাকালে প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সোমবার (৯ জুন) ও মঙ্গলবার (১০ জুন) মিশনের অংশ হিসেবে প্রতিনিধি দল সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজিত সভায় অংশ নেয় এবং জিসিএফের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলে বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন উদ্যোগ, দুর্যোগ-সহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু-সহনশীল কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন।

জিসিএফের রিজিওনাল ম্যানেজার ডায়ান জেগামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ড. বাপন ফখরুদ্দিন।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব মো. আসসাদিকজামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফের লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও পৌরসভা ও এলজিইডির স্থানীয় কর্মকর্তারাও প্রতিনিধি দলের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শনে অংশ নেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এলজিইডি   ক্রিম প্রকল্প   জিসিএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close