শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?      পাকিস্তানে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ১২ সৈন্যসহ নিহত ১৫      মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ      ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল      ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ      রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি : স্পিকার      রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার      
দেশজুড়ে
জুলাইয়ের পর স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল থাকবে। এছাড়া প্রতিটি হাসপাতালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহনে হেলিকপ্টার সুবিধা যুক্ত করা হবে।’

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও ৯টি জেলা সদর হাসপাতাল যুক্ত ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। সারা দেশে ২০টি হাসপাতাল হবে। এর মধ্যে নারীদের জন্য দুটি দেড় হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধা থাকবে। জাস্ট ওয়েট, জুলাইয়ের পরে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

তিনি আরও জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে আটটি মোবাইল হাসপাতাল স্থাপন করেছে। প্রয়োজন হলে নারায়ণগঞ্জেও মোবাইল হাসপাতাল স্থাপন করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, মামুন মাহমুদ, মাশুকুল ইসলাম রাজীব, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রায়হান কবির, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   স্বাস্থ্যখাত   বৈপ্লবিক পরিবর্তন   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close