শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি      হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের ইসলামী সরকারি কলেজ মাঠে কর্মসূচি শুরু হয়। জীবনরক্ষাকারী ও সমাজসচেতনতামূলক এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানবিক দায়বদ্ধতা থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেন হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

এ সময় প্রধান অতিথি হাজী আব্দুস সাত্তার বলেন, “সুস্থ ও সক্ষম মানুষের স্বেচ্ছায় রক্তদান অসংখ্য রোগীর জীবন বাঁচাতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো বিনিময় ছাড়া এবং নিজের স্বাস্থ্যের ক্ষতি না করে রক্তদান করা বৈধ ও সওয়াবের কাজ। একজন মানুষের দেওয়া সামান্য রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে আশার আলো।

“ইসলামে মানুষের জীবন রক্ষা ও মানবকল্যাণের গুরুত্ব অত্যন্ত বেশি। নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো ফরজ ইবাদতের পাশাপাশি মানুষের উপকার করা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো এবং জীবন রক্ষায় সহযোগিতা করাও মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। সেই দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক কাজই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহৎ ইবাদতও বটে।”

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুর করিম রতনসহ আয়োজক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রসঙ্গত, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

সংগঠনটি শুধু সিরাজগঞ্জ জেলা নয়, সারা দেশের মানুষকে বিনামূল্যে রক্তদানের বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রক্তদাতা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close