শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
দেশজুড়ে
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:০৫ পিএম আপডেট: ১৫.০৬.২০২৬ ৪:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে মারধর করে থানায় নেওয়া ও হেনস্থার ঘটনায় চট্টগ্রাম সিটির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন। 

তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে।
 
এর পূর্বে, এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার (১২ জুন) রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির কমিশনার।
 
জানা গেছে, ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু লোকাল বয়কেই নিজ শহরে পড়তে হয় চরম হেনস্তা মুখে। শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম সিটির লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকসা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। এ ঘটনায় তিনজনকে আসামি করে খুলশি থানায় মামলা করেছে নাঈমের বাবা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেটার নাঈমকে মারধর   খুলশী থানার ওসি প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close