শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি      হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি কাজী আছমা আক্তার, সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সৈয়দ নেসার আহমদ, টিআইবি শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. আবু বকর প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কঠোর প্রয়োগ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া, উন্নত তথ্য ব্যবস্থাপনা ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভ‚মিকা পালনের ওপর গুরুত্বারোপ করতে হবে।’

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমরোধে অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য, দারিদ্র্য ও সুশাসনের ঘাটতি দূর করতে কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন। 

মানববন্ধনে ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। এতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬’-এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মোস্তাফিজুর রহমান ফাহিম ও তৃষা ভৌমিক। 

মানবববন্ধনে সনাক-টিআইবি শ্রীমঙ্গলের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

মানববন্ধন শেষে সনাক শ্রীমঙ্গলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী আছমা আক্তার ও স্বাগত বক্তব্য দেন ইয়েস গ্রুপের দলনেতা সৈয়ত আরমান জামি।

সভায় বক্তারা শ্রীমঙ্গল উপজেলায় শিশুশ্রমের চিত্র তুলে ধরে শিশু শ্রম বন্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগের ব্যাপারে সমত প্রকাশ করেন। 

সনাক সদস্য রহিমা বেগম, রীনা মজুমদার, জিডিসন প্রধান সুছিয়াং ও সৈয়দ নেসার আহমদ বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য চা বাগান ও রিসোর্ট যা বিভিন্নভাবে শিশুশ্রমকে উৎসাহিত করছে। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করে শিশুশ্রম কমিয়ে আনা জরুরি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধ করা সময়ের দাবি। 

কাজী আছমা আক্তার বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানোর এখই সময়। আমরা যাতে সকলে মিলে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানেরা পাশাপাশি সমাজের সকল ক্ষেত্র থেকে শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে পারি, সে ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি প্রয়োজন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস   মানববন্ধন   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close