বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
জীবননগর সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:১৩ পিএম
মো. সিকান্দার আলী

মো. সিকান্দার আলী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৪ জুন) সকালে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটেলিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান চালান। 

আটক মো. সিকান্দার আলী (৫০) গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে। 

বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় মো. সিকান্দার আলীকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জীবননগর সীমান্ত   স্বর্ণের বার   পাচারকারী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close