বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক তিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার থানাধীন সুলতান ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘চরফ্যাশন থানাধীন সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার রাত সাড়ে ৯টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তী জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ তিনজন জেলেকে আটক করা হয়।’

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সাব্বির আলম সুজন আরও বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চরফ্যাশন   অবৈধ ট্রলিং বোট জব্দ   জাল জব্দ   জেলে আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close