শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
দেশজুড়ে
দশমিনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় মাদক বিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাত ৮ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেমোরিয়াল গালর্স স্কুলের প্রধান ফটকের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. নেছার হাওলাদারের ছেলে মো. শামীম হাওলাদার (২৪) ও নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা মো. জলিল খলিফার ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯)।

থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরিয়ম মেমোরিয়াল গালর্স স্কুলের প্রধান ফটকের সামনের সড়কে মাদক (ইয়াবা) ক্রয় বিক্রয়কালে ৮পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেমোরিয়াল গালর্স স্কুল নামক স্থান থেকে শামীম ও জাহিদুল নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close