শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
আন্তর্জাতিক
জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে শুরু হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলনকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুইজারল্যান্ডের জেনেভা। বিশ্বায়ন, পুঁজিবাদ ও আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় নামা হাজারো বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যেখানে টিয়ার গ্যাস, জলকামান ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিন জেনেভার জাতিসংঘ (ইউএন) ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এএফপি ও রয়টার্সের বরাতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা জাতিসংঘের টেলিকমিউনিকেশন ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ফ্লেয়ার ছুঁড়ে।

জি-৭ বিরোধী একটি জোটের ডাকে হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে ইভিয়ান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেনেভায় হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।

ফ্রান্সে জি৭ বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও প্রায় ২০ হাজার মানুষ একটি মিছিলে অংশ নিতে জড়ো হয়। মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

কিছু বিক্ষোভকারী দোকানের সামনে সুরক্ষার জন্য লাগানো প্লাইউডের প্যানেল খুলে ফেলে ও জানালা ভাঙচুর করে। তারা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে এবং একটি টেসলা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জি-৭ শীর্ষ সম্মেলনের ভেন্যুর কাছে বিক্ষোভের অনুমতি দিতে ফ্রান্স অস্বীকৃতি জানানোয় জেনেভায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল বলে জেনেভা নগর সরকার জানিয়েছে।

জি-৭ সম্মেলনকে ঘিরে বিক্ষোভ নতুন কিছু নয়। বিক্ষোভকারীরা সাধারণত পুঁজিবাদ, বিশ্বায়ন, বৈষম্যসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসগ বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা তিন দিনের বৈঠকে যোগ দিতে সোমবার এভিয়ানে সমবেত হওয়ার কথা। এবারের সম্মেলনের আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জি-৭   বিরোধী   বিক্ষোভ   উত্তাল জেনেভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close