বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে মাছের জালে ধরা পড়ল বিশাল অজগর
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাছ ধরার জালে একটি বিশাল অজগর সাপ ধরা পড়েছে। 

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়া হাইল হাওরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে এলাকার নবীন ও জাবেদ নামক দুই ব্যক্তি হাইল হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় একজনের জালে হঠাৎ একটি সাপ দেখা যায়। সাপ দেখে তারা ভয়ে জাল রেখে বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে ঘটনাটি সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছকে জানালে তিনি সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। 

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এটি একটি অজগর সাপ। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইল হাওর এলাকায় গিয়ে মাছের জাল থেকে বিশাল এক অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করি। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৭ কেজি।’ 

পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close