বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের আড়তে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

ভেড়ামারা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. সাপানুজ্জামান বলেন, ‘ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের মাছের আড়তদার সুলতান আলীকে ৫ হাজার টাকা এবং শ্রমিক সিহাবকে ৫০ টাকা জরিমানা করা হয়।’

ভেড়ামারার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, “অভিযানে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close