সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৬ জুলাই ২০২৬
শিরোনাম: সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি      ১৪২ রানের জবাবে ১১৬, লজ্জার হার বাংলাদেশের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬      সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর : মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ      খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল      
দেশজুড়ে
গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেঞ্চ সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেঞ্চ সংকটসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদ ভবনের ঠিক সামনেই অবস্থিত এই বিদ্যালয়ে এমন পরিস্থিতি বিরাজ করলেও সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদারকি নিয়ে।

সোমবার (১৫ জুন) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যেও একটি বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী গাদাগাদি করে বসে ক্লাস করছে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় অনেক শিক্ষার্থী অস্বস্তিকর পরিবেশে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এতে তাদের মনোযোগ ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেঞ্চ সংকট বিদ্যমান। পাশাপাশি কয়েকটি শ্রেণিকক্ষের পরিবেশও অনুপযোগী বলে তারা জানায়। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অবকাঠামোগত সুবিধার ঘাটতির কারণে শিক্ষার্থীরা নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্রুত এসব সমস্যার সমাধান চায় তারা।

শিক্ষার্থীরা আরও জানায়, উপজেলা পরিষদ ভবনের সামনেই বিদ্যালয়টি অবস্থিত হলেও বছরের পর বছর ধরে সমস্যাগুলো সমাধান হয়নি। তাদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠদান চলাকালে পরিদর্শন করলে বাস্তব সমস্যাগুলো আরও স্পষ্টভাবে উঠে আসত এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হতো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, “বিদ্যালয়টিতে আমি কয়েকবার গিয়েছি, সমস্যাগুলো দেখতেছি।”

তবে বিদ্যালয়-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইউএনও মূলত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ে গিয়েছিলেন। নিয়মিত পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ও অবকাঠামোগত সমস্যাগুলো পর্যবেক্ষণের জন্য আলাদা কোনো নিয়মিত পরিদর্শনের তথ্য তাদের জানা নেই।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সরকারি কর্মকর্তাদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অত্যন্ত জরুরি। তারা উপজেলা প্রশাসনের আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

তাদের মতে, উপজেলা পরিষদ ভবনের সামনেই একটি বিদ্যালয়ে যদি বছরের পর বছর বেঞ্চ সংকটের মতো মৌলিক সমস্যা থেকে যায়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এদিকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা বিদ্যালয়ের বেঞ্চ সংকটসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close