বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      
দেশজুড়ে
আদিতমারীতে নারীদের মাঝে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
​আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:০৮ পিএম

লালমনিরহাট অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা ও পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

​সোমবার (১৫ জুন) উপজেলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বাছাইকৃত মোট ৪৭ জন প্রান্তিক নারীর মাঝে এই সহায়তা দেওয়া হয়। 

সুবিধাভোগী নারীরা আদিতমারী উপজেলার ভাদাই, সারপুকুর, মহিষখোচা, খুনিয়াগাছ, পলাশী ও সাপ্টিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ব্র্যাকের সদস্য।

​কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে বিনামূল্যে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দেওয়া হয়। বিতরণ কার্যকরের পাশাপাশি হাঁস পালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়।

​আদিতমারীতে আয়োজিত এই বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচিটি উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. এন্তাজ আলী, ব্র্যাকের কর্মকর্তা মো, শহিদুর রহমান, জয়ন্ত চন্দ্র বর্মন, চিত্র রঞ্জন দাস, রনজিত কুমার রায়, ডা. খুসি রানী রায় প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে বিশেষভাবে সহায়তা করবে। এর মাধ্যমে উৎপাদিত ডিম ও মাংস পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, ‘গ্রামীণ নারীদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করতে এ ধরনের টেকসই কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর অবদান রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ   নারীদের প্রশিক্ষণ   ব্র্যাকের উদ্যোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close