শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বিশেষ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার প্রমুখ। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় রাজু আহমেদ (৩৩) নামের ব্যক্তি দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিকস সামগ্রীর ব্যবসায় পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসাটি থেকে দুই কার্টন বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ নকল কসমেটিকস উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৫৩ নম্বর ধারা অনুযায়ী, বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রি এবং নকল কসমেটিকস পণ্য সামগ্রী দ্বারা ব্যবসায় পরিচালনার দায়ে রাজু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে সানজিদা রহমান বলেন, ‘উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   বিস্ফোরক দ্রব্য   নকল কসমেটিকস উদ্ধার   ব্যবসায়ীকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close