বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
বিনোদন
ট্রোলের শিকার অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল আলিয়া আলী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একাধিক নাটকে অভিনয় ও বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় থাকা এই তারকা সম্প্রতি একটি লাইভ শোতে নাচ পরিবেশন করে নেটিজেনদের ট্রোলের শিকার হন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ফ্যাশন র‍্যাম্প ও লাইভ স্টেজ পারফরম্যান্সে পুরোনো ললিউড (পাকিস্তানি চলচ্চিত্র) ধাঁচের একটি পোশাকে নাচ পরিবেশন করেন আলিয়া আলী। তবে তার নাচের ভঙ্গিমা ও পারফরম্যান্সকে অনেকেই সাদামাটা এবং অনভিজ্ঞ বলে মন্তব্য করেছেন।

পারফরম্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন তার নাচকে নিয়ে কটাক্ষ করেন।

এর আগে একটি আইটেম গানের পারফরম্যান্স নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া আলী বলেছিলেন, “আমি যখন স্টেজে নাচি, সব পুরুষ চোখ ফেরাতে পারে না।” তার এই পুরোনো মন্তব্যও এবার নতুন করে সামনে এনে তাকে ঘিরে সমালোচনা আরও বাড়িয়েছেন অনেকে।

ভিডিওর মন্তব্য ঘরে একজন লেখেন, সব পুরুষদের এখন অন্য দিকে তাকিয়ে থাকা উচিত, কারণ আলিয়া নাচছেন! আরেকজন মন্তব্য করেন, স্কুলের বাচ্চারাও বার্ষিক অনুষ্ঠানে এর চেয়ে ভালো নাচে। আরেক ব্যবহারকারী লিখেছেন, “কেউ তার দিকে তাকাবে না, সবাই মাথা ঘুরিয়ে নিন।

সব মিলিয়ে আলিয়া আলীর সাম্প্রতিক এই পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   অভিনেত্রী   পাকিস্থান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close