বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে এক যাত্রীর ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগাব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আরিফুল ইসলাম (৩২), শামিম হোসেন (৩৭), শামীম হোসেন (৩৮), সাইদুল ইসলাম (৩৫), মোহাম্মদ উল্লাহ (৩৮), রুহুল আমীন (২৭) ও আরিফুল ইসলাম (৩৫)। হতাহত বাকিদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ‘ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৮০’ নম্বরের যাত্রীবাহী কোচটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ঘোগাব্রিজ এলাকা পার হওয়ার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
 
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই বিশাল গাড়িটি মহাসড়কের ওপর সশব্দে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই চারদিকের চিৎকার ও আহাজারিতে ঘোগাব্রিজ এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা মানবিকতার হাত বাড়িয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তারা বাসের জানালা ও গেট ভেঙে রক্তাক্ত যাত্রীদের বের করে নিয়ে আসেন এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা স্থানীয়দের সাথে মিলে উদ্ধার কাজ সমাপ্ত করেন এবং মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক আলামত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। আমরা গাড়িটি জব্দ করেছি। তবে ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে। এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে এমন বেপরোয়া গতি রুখতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   যাত্রীবাহী বাস   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close