রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: টুইট করে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না, যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের      প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর : নিরাপত্তায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ      পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ      বড় ধাক্কা খেল ভারত      বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      
দেশজুড়ে
কাওয়ারখোপে পরিত্যক্ত একনলা বন্দুক ও ম্যাচেট উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি ধারালো দা (ম্যাচেট) উদ্ধার করেছে র‍্যাব-১৫। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ তল্লাশি অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের কাঠের হাতলযুক্ত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব জানিয়েছে, অস্ত্রগুলোর মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি ও চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close