মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩      পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন      আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন      হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪২      একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন      সাত দফা দাবিতে মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ      দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ দুধ বিতরণের অভিযোগ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ দুধ বিতরণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুন) বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসূচির দুধ বিতরণের সময় কয়েকটি দুধের প্যাকেটের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হলে অভিযোগটি সামনে আসে।

জানা গেছে, বিতরণ করা দুধের প্যাকেটগুলোতে উৎপাদনের তারিখ ছিল ১৫ ডিসেম্বর ২০২৫ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ১৪ জুন ২০২৬। কিন্তু মেয়াদ শেষ হওয়ার একদিন পর, অর্থাৎ ১৫ জুন সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জান্নাতুল ইসলাম জানান, তার মেয়ে স্কুল থেকে দুধের প্যাকেট বাসায় নিয়ে এলে তিনি প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখতে পান। পরে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

জান্নাতুল ইসলাম আরও বলেন, ‘আমার মেয়ে স্কুল থেকে দুধ নিয়ে আসার পর দেখি এর মেয়াদ শেষ হয়ে গেছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন, ঈদুল আজহার আগে দুধগুলো বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছিল। বিতরণের সময় মেয়াদের বিষয়টি খেয়াল করা হয়নি।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, ‘বিদ্যালয় বন্ধ হওয়ার আগে দুধের প্যাকেটগুলো সরবরাহ করা হয়েছিল। স্কুল বন্ধ থাকায় একটি বক্সে থাকা প্রায় ৩০টি প্যাকেটের মেয়াদ শেষ হয়ে যায়। শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় বিষয়টি আমাদের নজরে আসেনি। ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয়, সে বিষয়ে আরও সতর্ক থাকব।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম বলেন, ‘সব বিদ্যালয়ের শিক্ষককে মেয়াদ যাচাই করে খাদ্যসামগ্রী বিতরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close