বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
আলীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত কৃষক দল নেতার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মু. ইউনুস সিকদার।

স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় উঠে এসেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় তার নাম আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মুঠোফোনে মু. ইউনুস সিকদার বলেন, “কোনো প্রার্থীর বিপক্ষে নয়, বরং জনগণের সেবক হওয়ার লক্ষ্য নিয়েই আমি নির্বাচন করতে চাই। রাজনীতি জনগণের জন্য, আর জনগণই সকল ক্ষমতার উৎস।”

তিনি আরও বলেন, “আলীপুর ইউনিয়নে বেশ কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছেন। জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেলে আমি ইউনিয়নের সেবক হিসেবে কাজ করতে আগ্রহী। তবে সামগ্রিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করব।”

তিনি জানান, ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের সেবার লক্ষ্যে কাজ করতে চান। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা ও তার অনুসারীদের মতে, মু. ইউনুস সিকদার চেয়ারম্যান পদে প্রার্থী হলে আলীপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close