বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে ৮ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহতাবস্থায় শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক আনোয়ার হোসেন এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ি থেকে মক্তবে পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আনোয়ার হোসেন ওই শিশুকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে নিজের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে। 

থানায় আনার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশা ও আনোয়ারের ওপর পুনরায় হামলার চেষ্টা করে। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মেয়েটিকে উদ্বার করে ডাক্তারি পরিক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   মক্তবে যাওয়ার পথ   শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close