শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
কাপাসিয়ায় ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার, দুইজনের কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজাসহ তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাজীপুর ‘ক’ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা।

কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক জানান, উপজেলার সরসপুর এলাকায় অভিযান চালিয়ে মো. এমদাদুলের (৩৬) কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম জেল ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলার গাঁওরায় মো. আরিফ হোসেনের (২৯) কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে দুই মাসের বিনাশ্রম জেল ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন বলেন, ‘উপজেলার খিরাটি পূর্বপাড়া হাতেমের বাড়ি এলাকায় মো. মাসুদ রানার (৪৬) বসতঘরে অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   গাঁজা উদ্ধার   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close