বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
জাতীয়
টোয়াব নির্বাচন-২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:২২ পিএম আপডেট: ১৭.০৬.২০২৬ ২:২৮ পিএম

দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচনে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়েন্স ফোরাম বিজয় অর্জন করেছে। ১৬টি পদের মধ্যে ১৪টি পদে জয় লাভ করে প্যানেলটি। অপরদিকে, মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন টোয়াব অগ্রগামী ঐক্য জোট একটি পদে বিজয়ী হয় এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছে মো. তামিম আহমেদ।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সহ বিভিন্ন পদে ১৬ জন পরিচালক নির্বাচিত হন। অপরদিকে বিনা প্রতিদ্ধন্দিতায় মো. জহির উদ্দিন, মো. মিজানুর রহমান, মোমিনুল ইসলাম আসিফ এবং মো. নাসির উদ্দিন বাদল বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হন। 

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি-১ পদে মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি-২ পদে জিয়াউর রহমান জাকির এবং অর্থ সম্পাদক (ডিরেক্টর-ফাইন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন জহির আহমেদ হেলাল। 

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক পদে মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক পদে মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক পদে নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক পদে সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক পদে এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক পদে শাকাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো. তামিম আহমেদ এবং মো. নুরুল আনোয়ার।

সংগঠনের মোট ভোটার ছিলেন ৪২৩ জন। এর মধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার। এবারের নির্বাচনে ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

টোয়াবের এ নির্বাচনে আটাব, হাব, টিডাব, বিডি ইনবাউন্ড, ট্রিয়াবসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং পৃথক তিন সদস্যের আপিল কমিশন অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব পালন করে।

কনশাস রিলায়েন্স ফোরামের এই বিজয়কে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও টোয়াবের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close