রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
অর্থনীতি
দুগ্ধ খাতের এক লাখ খামারিকে অর্থায়নের উদ্যোগ সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের দুগ্ধ খাতের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফট। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী তিন বছরে দেশের এক লাখ দুগ্ধ খামারির কাছে পৌঁছানোর এবং তাদের জন্য মোট ১২০ কোটি টাকার অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় আধুনিক ও টেকসই কৃষি অর্থায়নের মাধ্যমে খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও দেশের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অ্যাগ্রোশিফটের পক্ষ থেকে জানানো হয়, সিটি ব্যাংক ও মিল্ক ভিটার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের দুগ্ধ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে খামারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই উদ্যোগ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার ফলে দেশের দুগ্ধ খাতের উৎপাদনশীলতা বাড়বে এবং হাজার হাজার খামারি টেকসই অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন।

আগামী তিন বছরে ১ লাখ খামারির কাছে পৌঁছানো এবং ১২০ কোটি টাকার অর্থায়ন নিশ্চিত করার এই উদ্যোগ দেশের কৃষি ও দুগ্ধ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুগ্ধ খাতের খামারি   অর্থায়নের উদ্যোগ   সিটি ব্যাংক   মিল্ক ভিটা   অ্যাগ্রোশিফটের   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close