বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
জাতীয়
আগামী ৭২ ঘণ্টায় চার জেলায় বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশজুড়ে ও ভারতের উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও বেশ কয়েকটি জেলার নদ-নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে প্লাবিত হতে পারে সংলগ্ন নিম্নাঞ্চল।

আজ শনিবার (২০ জুন) বিকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে; যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। বর্তমানে তিস্তা নদী নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া স্টেশনে সতর্কসীমায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমা পার হয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
  
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। কুশিয়ারা নদী এরইমধ্যে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৪২ মিলিমিটার এবং কানাইঘাটে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের ভুগাই নদীর পানি বেড়েছে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে সতর্কসীমায় রয়েছে। আগামী তিন দিন পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
 
আবহাওয়া সংস্থাগুলোর বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী পাঁচ দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজান এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’

এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল পরবর্তী দুই দিন বাড়তে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সাঙ্গু, হালদা ও মাতামুহুরী নদীর পানিও আগামী তিন দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বন্যা   পানি উন্নয়ন বোর্ড   তিস্তা নদী   ভারী বৃষ্টি   নদীর পানি বৃদ্ধি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close