বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ।

শনিবার (২১ জুন) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামলায় একাধিক আবাসিক ও অনাবাসিক ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, “জেলা প্রশাসনের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন এবং উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির বিস্তারিত যাচাই করছেন।”

এর আগে শনিবার সকালে পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে আরেকটি বিমান হামলায় একজন নিহত এবং ৯ জন আহত হন। উদ্ধারকাজ চলাকালে ধ্বংসস্তূপের নিচে আরও একজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন মেয়র ইহোর তেরেখভ।

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলেও ড্রোন হামলায় ৭২ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, “রাশিয়া একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।’’ তিনি নাগরিকদের বিমান হামলার সতর্কতা সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশজুড়ে ইউক্রেনের ১৮৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থায় থাকা অবস্থায় দুই দেশই সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলা আরও বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   রাশিয়া   হামলা   নিহত ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close