বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
বছরের শেষেই উদ্বোধন হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের আগামী ৩০ বছরের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বগুড়া বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।’ 

তিনি জানান, প্রণীত মাস্টারপ্ল্যান আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

আফরোজা খানম বলেন, ‘এ পরিকল্পনার মাধ্যমে বিমানবন্দর অবকাঠামোর উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইনস খাতের সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার রূপরেখা তৈরি হবে। পাশাপাশি বিমান চলাচল খাতের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার, পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিনির্ভর উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।’

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উদ্বোধন   শাহজালাল   থার্ড টার্মিনাল   বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close