বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
মোহাম্মদপুরে আ. লীগের ১০ নেতাকর্মীকে পুলিশে দিল ছাত্রদল
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে মিছিল ও বিক্ষোভের সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন— সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজী, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় বলেন, ‘ভোর থেকেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আসাদগেট-কলেজ গেট এলাকায় অবস্থান নিয়েছিল। কেউ মিছিল করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। সকালে কয়েকজন মিছিল বের করলে আমরা তাদের ধাওয়া দিয়ে আটক করি। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।’

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন হাসপাতাল ও আশপাশের এলাকায় রোগী বা স্বজন পরিচয়ে অবস্থান নিয়েছিলেন। পরিস্থিতি অনুকূলে মনে হলে তারা রাজপথে নামার চেষ্টা করেন। তবে ছাত্রদলের নেতাকর্মীরা এলাকায় অবস্থান নেওয়ায় তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

এদিকে, আজ বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, আজ কলেজ গেট এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close