শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬      বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ      ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজধানী
উত্তরায় দোকান বরাদ্দের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:০৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ১০:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরায় দোকান বরাদ্দ ও জামানতের নামে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
‎শনিবার (২১ জুন) দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন সুইচগেট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফলের আড়ৎ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, যুবলীগের সাবেক নেতা আনোয়ার ও তার কথিত স্ত্রী ফাতেমা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের নামে জামানত হিসেবে প্রায় ৫০ কোটি টাকা নিয়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও অধিকাংশ ব্যবসায়ী তাদের অর্থ ফেরত পাননি।
‎তারা আরও অভিযোগ করেন, ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

এমনকি একজন ব্যবসায়ীকে ছাত্র হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘদিন কারাভোগ করতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা মিলনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করা হয়েছে। 

ব্যবসায়ীরা দাবি করেন, ওই বাজারের সঙ্গে মিলনের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
‎সংবাদ সম্মেলনের পরে ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে শতাধিক ব্যবসায়ীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‎মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বর্তমান সরকারের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
‎বক্তারা বলেন, ‘ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উত্তরায   দোকান বরাদ্দ   টাকা আত্মসাতের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close