বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১ জুলাই ২০২৬
শিরোনাম: এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী      ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত       জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ      পাহাড় ধসের শঙ্কায় লাখো রোহিঙ্গা      এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র      সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা      দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে বাজেট পাস      
রাজনীতি
জাতীয়তাবাদী আইসিটি ফোরামে সদস্য বহিষ্কারের খবর ভিত্তিহীন দাবি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) সম্পর্কে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘সদস্য বহিষ্কার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে জানানো হয়েছে, সংগঠনে কোনো সদস্য বহিষ্কারের ঘটনা ঘটেনি। গঠনতন্ত্র অনুমোদন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এসব তথ্য জানায় জাতীয়তাবাদী আইসিটি ফোরাম।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ২৯ জুন অনুষ্ঠিত জরুরি বিশেষ সাধারণ সভায় তৎকালীন সভাপতি রাফেল কবিরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ জে মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া এবং সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমসকে ১০১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনটির দাবি, আইসিটি খাতে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনের অগ্রযাত্রা ব্যাহত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সদস্য, শুভানুধ্যায়ী ও আইসিটি খাতের অংশীজনদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন এইচ এম সাইফ আলী খান, ফয়সাল আলিম, অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, প্রকৌশলী রাফেল কবির, আব্বাস ফারুক, অধ্যাপক এ এন কে জামান ও ড. আতিকুর রহমান।

ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন অধ্যাপক ড. শাহ জে মিয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কুদরত ই জাহান, মোহাম্মদ সামিউল ইসলাম, ব্যারিস্টার নাজমুস সালেহীন, সায়মা শওকত, মো. আরফাতুর রহমান আপেল, মো. আসাদুজ্জামান রুবেল, প্রকৌশলী এইচ এম মঈনুল ইসলাম, ইমতিয়াজ মির্জা ও নাফিস ওয়াহিদ।

সাধারণ সম্পাদক হয়েছেন মো. রওশন কামাল জেমস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ এম রোকমুনুর জামান রনি, রিয়াদ হাসনাইন, হাসিবুর রশিদ ও সজিব বড়ুয়া।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. জুয়েল, দপ্তর সম্পাদক শামীম আজাদ, অর্থ সম্পাদক নাউয়িদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, গবেষণা সম্পাদক কাজী ইমরুল হাসান, জুবায়ের রিয়াল, নিশাত আনজুম, হুমায়ুন কবির মুকুল ও ইলিয়াস মোল্লা, স্টার্টআপ ও এন্টারপ্রেনরশিপ সম্পাদক ফেরদৌস আলম ইপন, সাংস্কৃতিক সম্পাদক মো. আলী রুবেল, ক্রীড়া সম্পাদক খন্দকার শামসুজ্জামান লেমন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তাপিত হাসান চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মো. আল-মামুন, মহিলা বিষয়ক সম্পাদক নাজিবা ওয়াজিহা মাহবুব, সমাজকল্যাণ সম্পাদক নাদিম হৃদয়, স্বাস্থ্য সম্পাদক মো. রাশেদুল ইসলাম এবং আইন সম্পাদক ব্যারিস্টার আবরার ইলিয়াস নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৫০ জন নির্বাহী সদস্যসহ মোট ১০১ সদস্যের পূর্ণাঙ্গ ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close