রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
আন্তর্জাতিক
দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তি নিয়ে বুধবার কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন আলোচনার বিষয়ে অবগত এক কূটনীতিক।

তিনি জানান, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে প্রস্তুত হওয়া সমঝোতা স্মারক নিয়ে কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা পরোক্ষ আলোচনা করবেন।

তবে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। এর আগে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।

সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার কথা বলেছিলেন, তা নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো স্তরেই আলোচনার পরিকল্পনা ইরানের নেই।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার কুশনার ও উইটকফ দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দোহা   যুক্তরাষ্ট্র-ইরান   পরোক্ষ আলোচনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close