সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি পরিবারের সঙ্গে বাড়িতেই থাকতেন। অভিযোগ রয়েছে, গত ২১ জানুয়ারি বিকালে চাচা শ্বশুরের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় বাকী বিল্লাহর চাচা শ্বশুর বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   প্রতিবন্ধী   ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close