শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিরোনাম: ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি      ভিসানীতিতে আসছে বড় পরিবর্তন, থাকছে ৩৪ ক্যাটাগরি      ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা      ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত      প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই      
জাতীয়
ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষে জারি করা এক অফিস আদেশে জনস্বার্থে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস এম মিজানুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) মো. আল আমিন হোসাইনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোনাল টিম) গোয়েন্দা-রমনা বিভাগে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আবু সাঈদকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোনাল টিম) গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস. এ. এম. ফজলে-ই-খুদাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পশ্চিম জোনাল টিম) গোয়েন্দা-মিরপুর বিভাগে ও ডিএমপির অর্থ বিভাগে কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সুবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং), এফঅ্যান্ডডি বিভাগ, ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ডিএমপি   ঊর্ধ্বতন কর্মকর্তা   বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close